গুগল ফটোস এর সবচেয়ে বড় সুবিধা ছিল – বিনামূল্যে আনলিমিটেড ছবি ও ভিডিও সংরক্ষণের সুবিধা। পরিবর্তন আসতে চলেছে গুগল ফটোস এর এই ফিচারটিতে। ২০২১ সালের পহেলা জুন থেকেই আর পাওয়া যাবেনা গুগ্লল ফটোস এর ফ্রি আনলিমিটেড ছবি ও ভিডিও ব্যাকাপ সুবিধা।
পহেলা জুন থেকে গুগল ফটোস এ থাকা ছবি ও ভিডিওসমূহ গুগল ড্রাইভ এর সাথে থাকা ১৫জিবি ফ্রি স্টোরেজ এর আওতার অন্তর্ভুক্ত হবে। গুগল ওয়ান সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্যও বিষয়টি প্রযোজ্য হবে।
গুগল ফটোস এর ফ্রি ব্যাকাপ সুবিধা বন্ধ হয়ে গেলেও আপনাকে যে এর জন্য অর্থ খরচ করতে হবে, সেটা কিন্তু নয়। গুগল ড্রাইভ এর সাথে দেওয়া ফ্রি ১৫জিবি স্টোরেজে চাইলে ফাইল সংরক্ষণের পাশাপাশি ছবি ও ভিডিও সংরক্ষণ করতে পারবেন। তবে আপনার ব্যবহারের মাত্রা বেশি হলে সেক্ষেত্রে গুগল ওয়ান সাবস্ক্রিপশন এর প্রয়োজন পড়বে।
এসবের পাশাপাশি আরো কিছু নতুন নিয়ম ও যোগ করেছে গুগল। যেমন – আপনি যদি দুই বছর ধরে গুগল ফটোস সার্ভিসটি ব্যবহার না করে থাকেন বা আপনার স্টোরেজ লিমিট ক্রস করেন, সেক্ষেত্রে একাধিক সার্ভিসে রক্ষিত আপনার ফাইলসমূহ ডিলেট করে দেওয়া হবে।
তবে আপনি যদি গুগল এর পিক্সেল ফোন ব্যবহারকারী হন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। পিক্সেল ফোন ব্যবহারকারীগণ আগের মতই বিনামূল্যে আনলিমিটেড ছবি ও ভিডিও গুগল ফটোস এ সংরক্ষণ করতে পারবেন।
২০২১ এর জুনে গুগল ফটোস এ গুগল একটি নতুন টুল আনবে, যার মাধ্যমে আপনি যেসব ছবি রাখতে চান বা ডিলেট করতে চান তা নির্ধারণ করতে পারবেন। অস্পষ্ট বা ঘোলাটে ফটো কিংবা বড় সাইজের ভিডিও স্বয়ংক্রিয়ভাবেই হাইলাইট করে দেওয়া হবে, যাতে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ডিলেট করতে সুবিধা হয়। উল্লেখিত সকল পরিবর্তন সকল প্ল্যাটফর্মে, অর্থাৎ – এন্ড্রয়েড, আইওএস, ডেস্কটপ; প্রযোজ্য হবে।
إرسال تعليق